ভোটের সময় নোট ছড়াতে এলে তা নিয়ে হজম করে দিন, নদিয়ায় বললেন মমতা - The News Lion

ভোটের সময় নোট ছড়াতে এলে তা নিয়ে হজম করে দিন, নদিয়ায় বললেন মমতা




দি নিউজ লায়ন ;  অন্ন বস্ত্র বাসস্থান এবং স্বাস্থ্যের সরকারি পরিষেবা নিন , মাথা থেকে সরিয়ে ফেলুন এনআরসি এন পি আর সিএ বি এ সমস্ত কিছুই হবে না, নিশ্চিন্তে ঘুমান! বরং ৯৬ টি কলোনি এবং ২১৬ টি রিফিউজি এলাকায় এখনো পর্যন্ত নিঃশর্ত জমির দলিল প্রদান করেছি, বাকি প্রত্যেকেই পাবেন। পূর্বপুরুষের মৃত্যু তারিখ অনেকে হয়তো জানেন !কিন্তু জন্ম তারিখ জানবেন কিভাবে?  


এই জেলাতেই ৫০০০ পাট্টা দেওয়ার কাজ হয়েছে। দু কোটি মানুষের মধ্যে ১২০০ শিবিরের মাধ্যমে৬০ শতাংশ মানুষের কাছে পৌঁছে দিতে পেরেছি এখনো পর্যন্ত, বাকিরাও পাবেন অতি শীঘ্রই। মতুয়া সম্প্রদায়ের বোর্ড তৈরির মাধ্যমে ১০ কোটি টাকার তহবিল গড়েছি, রাজবংশী নমঃশূদ্র কামতাপুরী হিন্দি ভাষা অ্যাক্যাডেমি সাঁওতালি প্রত্যেকের জন্যই বিশেষ ব্যবস্থা নিয়েছে সরকার।


নদিয়ার ধর্মীয় কারণে পর্যটন শিল্প গড়ে তোলার জন্য ইসকন কে ৭০০  একর জমি দেওয়ার ব্যবস্থা করা হয়েছে, সরকারের পক্ষ থেকে। কল্যাণীতে ট্রিপল আইটি ব্যবস্থা করা হয়েছে অল ইন্ডিয়া মেডিকেল ইনস্টিটিউট তৈরি করার উদ্দেশ্যে। তৃণমূল দল ত্যাগীদের বিষয়ে খুব বেশি, গুরুত্ব না দিয়ে জানান বিজেপি এখন ওয়াশিং মেশিনের ভূমিকায়! ইডির ভয় দেখিয়ে, সমস্ত ময়লা  পরিষ্কারের দায়িত্ব নিয়েছে বিজেপি।


দলীয় নেতা নেত্রীর মধ্যে সমন্বয়ের অভাব প্রসঙ্গে একটিও কথা খরচ করতে দেখা গেল না মুখ্যমন্ত্রী কে। মিডিয়া সম্পর্কে বলেন, দুই-একটি বাদে বেশিরভাগ মিডিয়ায় বিক্রি হয়ে গেছে, বিজেপির কাছে। হরিয়ানার কৃষকদের অত্যাচার করে, সারা দেশের কৃষকের কথা না ভেবে এ বাংলায় ফাইভ স্টার হোটেলে খেয়ে কৃষক দরদী সাজতে চাইছে ওরা। 


তাই কিছু বাংলা বলতে পারা ভিন রাজ্যের নেতা পাঠাচ্ছে এরাজ্যে বিশৃঙ্খলা তৈরি করতে। আগামী ভোটে বিপুল অর্থ খরচ  করবে ওরা অবশ্যই সে টাকা নিয়ে হজম করে দেবেন। ২০১৪  নির্বাচনে ১৫  লাখ টাকা, ২০২০ র নির্বাচনে দু'কোটি বেকারের চাকরি, নোট বন্দি, করোনায় গৃহবন্দি, রেল বিমান খনি বিক্রি করার নানান বকেয়া টাকা বাবদ ওই টাকা আপনাদের প্রাপ্য।


আয়ুষ্মান ভারত প্রকল্পতে উপভোক্তা কে ৪০ টাকা দিতে হয়, আর স্বাস্থ্যসাথী তে একশ শতাংশই সরকার দেয়। গোটা পরিবারে ৫ লাখ টাকার চিকিৎসা পরিষেবা মিলবে। কোন নার্সিংহোম না করতে চাইলে তার লাইসেন্স বাতিল হবে। সম্প্রতি রানাঘাটে একই পরিবারের মৃত্যুতে আর্থিক সহযোগিতা, কিছুদিন আগে করিমপুরের একটি বাস ভর্তি মানুষের পাশে দাঁড়িয়ে ছিলো সরকার। 


পরিযায়ী শ্রমিক দের ঘরে ফিরিয়ে নিয়ে আসার ৩০০ টি ট্রেনের ভাড়া দিয়ে ফিরিয়ে নিয়ে আসা, এবং তাদের কাজ দেওয়ার ক্ষেত্রে সমর্থ হয়েছে এই সরকার। পানীয় জলেও ছাড় দেয় না ওরা !কেন্দ্রীয় সরকার হিমালয় জলের বোতল কুড়ি টাকা! আর পশ্চিমবঙ্গ সরকারের প্রাণধারা, মাত্র ৬ টাকা।

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.